ধুনটে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে শিক্ষার্থী বহিষ্কার

[print_bangla]

ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনট উপজেলায় এসএসসি ভোকেশনাল পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৩মে) সকাল পৌনে ১১টায় ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। ওই শিক্ষার্থীর নাম মানিক মিয়া। তার রোল নম্বর-৪২৪৬০৯। মানিক মিয়া উপজেলার মথুরাপুর ইউনিয়নের মুলতানি পারভীন শাহজাহান তালুকদার (এমপিএসটি) উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখার পরীক্ষার্থী।

পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা গেছে, ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনালের পরীক্ষা অনুষ্ঠিত হয়। রোববার পদার্থ বিজ্ঞান-২ বিষয়ের পরীক্ষা চলাকালে কেন্দ্রে নকল করে ওই শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছিলো। এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী পরীক্ষা কক্ষ থেকে তাকে ধরে বহিষ্কার করেন।

ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র সচিব সেজাব উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, আমরা স্বচ্ছ পরীক্ষা নেওয়ার জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। এক শিক্ষার্থী অসদুপায় অবলম্বন করায় ইউএনও মহোদয় তাকে বহিষ্কার  করেছেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ধুনটে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে শিক্ষার্থী বহিষ্কার

০৩ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top