জামালপুরে জলাবদ্ধতার প্রতিবাদে ট্রেন ও সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রী

[print_bangla]

কামরুজ্জামান লিটন, জামালপুর প্রতিনিধি:

দীর্ঘদিনের জলাবদ্ধতার প্রতিবাদে জামালপুর পৌর শহরে ট্রেন ও সড়ক অবরোধ করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী। রবিবার দুপুরে শহরের শেখের ভিটা রেলক্রসিং এলাকায় এই কর্মসূচি পালিত হয়।

অবরোধের কারণে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী একটি কমিউটার ট্রেন প্রায় ৪০ মিনিট দাঁড়িয়ে থাকে। পাশাপাশি জামালপুর-মাদারগঞ্জ সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, ফলে যাত্রী ও চালকদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

স্থানীয়দের অভিযোগ, শেখের ভিটা এলাকায় প্রতি বছর বর্ষা এলেই জলাবদ্ধতা দেখা দেয়। গত ১০ থেকে ১২ দিন ধরে জমে থাকা বৃষ্টির পানিতে জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে। তারা জানান, ইতোমধ্যে চারজন সাপে দংশনের শিকার হয়েছেন, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।

এলাকাবাসীর দাবি, বহুবার পৌর কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে তারা রাস্তায় নামতে বাধ্য হন এবং স্থায়ী সমাধানের দাবি জানান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খবর পেয়ে জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি পৌর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধ জনতা।

অবরোধ প্রত্যাহারের পর ট্রেন ও সড়কপথে চলাচল স্বাভাবিক হয়। পরে পৌরসভা কর্তৃপক্ষ জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশনের কাজ শুরু করে।

কামরুজ্জামান লিটন
জামালপুর জেলা প্রতিনিধি
মোবাইল ০১৭২৫৪১৫৯৫৬
তাং ০৩-০৫-২০২৬

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

জামালপুরে জলাবদ্ধতার প্রতিবাদে ট্রেন ও সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রী

০৩ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top