পার্বতীপুরে চুরি হওয়া ব্যাটারি চালিত অটো চার্জার ভ্যানসহ তিন ব্যক্তি গ্রেফতার 

[print_bangla]

 

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুর ডিবি পুলিশের একটি দল পার্বতীপুরে অভিযান চালিয়ে চুরি হওয়া অটো চার্জার ভ্যান ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত অন্য আর এক ব্যক্তি হলেন,

পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের হলদিবাড়ি দোলাপাড়া গ্রামের আব্দুর রহিমের পুত্র শাহাবুর রহমান।

দিনাজপুর ডিবি পুলিশের এসআই শরিফুল ইসলামের নেতৃত্বে ৬ সদস্যের ডিবি টিম আজ (০৩ মে) রবিবার ভোর সাড়ে ৫ টার সময় শহরের রুস্তমনগর হলদিবাড়ি রোডে অভিযানে আসে। মেসার্স রুমন অটো স্টোরের সামনে চোরাইকৃত অটো চার্জার ভ্যান ক্রয়-বিক্রয়ের সময় ২ ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কেরানিপাড়া গ্রামের মৃত লুৎফর রহমানের পুত্র মোঃ সোহাগ (২৫) ও পার্বতীপুর শহরের রুস্তমনগর মহল্লার বাবলু আলমের পুত্র মোঃ রুমন আলী (২৮)।

ডিবি সূত্র জানায়, মোঃ সোহাগ নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কাশীরাম বেলপুকুর গ্রামের  আব্দুল গফুরের পুত্র আমিনুরের সাথে যোগসাজস করে নীলফামারী জেলার বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে অসংখ্য ব্যাটারি চালিত চার্জার ভ্যান  চুরি করে। এসব চুরি যাওয়া ভ্যানের মধ্যে তিনটি অটো চার্জার ভ্যান রুমন অটো স্টোরের মালিক রুমন আলীর নিকট বিক্রি করে। রুমন আলীও এখান থেকে একটি ভ্যান পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের হলদিবাড়ি দোলাপাড়া গ্রামের আব্দুর রহিমের পুত্র শাহাবুর রহমানের নিকট বিক্রি করে।

ডিবি পুলিশ পরে শাহাবুর রহমানকেও গ্রেফতার করতে সক্ষম হন।

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওয়াদুদ আলী জানান, এ ঘটনায় দিনাজপুর ডিবি পুলিশের সাব ইন্সপেক্টর মোঃ শরিফুল ইসলাম বাদী হয়ে থানায় ৪১৩/৩৪ ধারায় একটি মামলা দায়ের করেছেন, মামলা নম্বর: ৫।

দিনাজপুর ডিবি পুলিশের অভিযান টিমের সদস্য এসআই আরিফুল ইসলাম ওই তিন ব্যক্তিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীদেরকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

এম/

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

পার্বতীপুরে চুরি হওয়া ব্যাটারি চালিত অটো চার্জার ভ্যানসহ তিন ব্যক্তি গ্রেফতার 

০৩ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top