
মোঃ শাহজাহান আলী, বিশেষ প্রতিনিধি
হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ৩ মে সকাল ১০ টায় কাজিপুর উপজেলা হাসপাতাল কর্তৃপক্ষের আয়োজনে , স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত অনুষ্টানের সভাপতির বক্তব্যে টি এইচ ও ডাঃ মোঃ রাশেল জানান, কাজিপুরে ৬ মাস বয়স হতে ৫ বছর বয়স পর্যন্ত প্রায় ৩৭ হাজার শিশুর মধ্যে ইতিমধ্যে প্রায় ৩১ হাজার শিশুকে টিকা প্রদান করা হয়েছে বাকি ৬ হাজার শিশুকে এই টিকা প্রদান কর্মসূচিতে অন্তভূক্ত করার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান হয়। প্রধান অতিথি হিসাবে ইউ এন ও মোঃ মোস্তাফিজুর রহমান শিক্ষকদের বলেন শিশুদের শতভাগ টিকা নিশ্চিতকরা আপনাদের নৈতিক দায়িত্ব, তিনি শিক্ষকগণ কে ধর্মীয় অনুভূতি মাথায় রেখে এই দায়িত্ব যথাযথভাবে পালণ করার আহবান জানান। #( ছবি আছে) মোঃশাহজাহান আলী, কাজিপুর, প্রতিনিধি, সিরাজগঞ্জ।