পত্নীতলায় বোরো ধান কাটা ও মাড়াইতে ব্যস্ত কৃষক

[print_bangla]

 

মামুনুর রশীদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি :

বরেন্দ্রভূমি অধ্যুষিত নওগাঁর শস্য ভান্ডার খ্যাত পত্নীতলা উপজেলায় মাঠ জুড়ে চলছে বোরো ধান কাটা ও মাড়াই। উপজেলা কৃষি অফিস  সূত্রে জানা গেছে, উপজেলার ১ টি পৌরসভা ও ১১ টি ইউনিয়নে চলতি মৌসুমে প্রায় ১৯ হাজার ৫ শ ১৫  হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে।
প্রণোদনার আওতায় ১ হাজার ৬ শ জন প্রান্তিক কৃষকদের মাঝে ডি.এ.পি-১০কেজি, এম.ও.পি-১০ কেজি ও ধান বীজ-৫ কেজি করে দেওয়া হয়েছে। এ ছাড়াও কৃষি বিভাগ থেকে কৃষকদের বিভিন্ন প্রশিক্ষণ, উঠান বৈঠক, মাঠ পর্যায়ে পরামর্শ দেওয়া হয়েছে। এবার উপজেলায় উচ্চ ফলনশীল ব্রিধান-৮৮, ৮৯, ৯০, ৯২, ১০০  জিরা, কাটারি, গোল্ডেন আতবসহ বিভিন্ন জাতের  বোরো ধান চাষ করা হয়েছে।
সরেজমিনে উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, বোরো ধানকাটা ও মাড়াই ব্যস্ত সময় পার করছেন কৃষক ও কৃষি শ্রমিকরা। বাড়িতে বাড়িতে কৃষাণিদেরও বেড়েছে ব্যস্ততা। এ বার অতিরিক্ত বৃষ্টির ফলে অধিকাংশ ধান পানিতে ডুবে গেছে। গত বছরের তুলনায় কৃষি শ্রমিক অনেক সংকট।তাই কৃষকের মুখে নেই কোন হাসি। উপজেলার নজিপুর ইউনিয়নের পদ্মপুকুর গ্রামের কৃষক মো. ইয়াকুব আলী বলেন, তিনি এবার প্রায় ১২ বিঘা জমিতে বোরো ধান চাষ করেছি। জিরা বিঘা প্রতি ২৪ থেকে ২৫ মণ করে ধানের ফলন হচ্ছে।

জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

পত্নীতলায় বোরো ধান কাটা ও মাড়াইতে ব্যস্ত কৃষক

০৪ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top