
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
দুর্নীতি দমন কমিশন (দুদকের) বিভাগীয় মামলায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সাবেক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে পাবনা আঞ্চলিক দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (৩ মে) দিবাগত রাতে পাবনা সদর উপজেলার নিজ বাড়িতে দুদকের একটি টিম অভিযান চালিয়ে (কালাম) তাকে গ্রেপ্তার করে।
পাবনা দুর্নীতি দমন কমিশনের পরিচালক শহিদুল আলম জানান, দুর্নীতি ও অনিয়মের মামলায় আবুল কালাম আজাদকে গতরাতে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি শাহজাদপুর উপজেলায় কর্মরত ছিলেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে সোপর্দ করা হয়েছে।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...