উন্নয়ন ও মানবিকতায় অনন্য উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, মুগ্ধ বগুড়ার, আদমদীঘিবাসী

[print_bangla]

এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার:

বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনে দায়িত্ব পালনের শুরু থেকেই কর্মদক্ষতা ও মানবিক উদ্যোগে প্রশংসা কুড়াচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুমা বেগম ।

সেবামুখী প্রশাসন গড়ে তোলা, উন্নয়ন কার্যক্রমে গতি আনা এবং সাধারণ মানুষের সমস্যার দ্রুত সমাধানে তাঁর সক্রিয় ভূমিকা স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানে সহায়তা, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, অসহায় পরিবারের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে উপজেলা নির্বাহী অফিসারের প্রত্যক্ষ তদারকি রয়েছে।

দাপ্তরিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি নাগরিক সেবাকে সহজ করতে নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ।

স্থানীয় বাসিন্দাদের অনেকে বলেন, “উপজেলা প্রশাসনে এখন দ্রুত সাড়া পাওয়া যায়। উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম স্যারের, মানবিক আচরণ ও দায়িত্বশীলতায় আমরা সন্তুষ্ট।”

জনপ্রতিনিধিরাও উন্নয়ন সমন্বয়ে তাঁর আন্তরিকতার কথা উল্লেখ করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুমা বেগম বলেন, “সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমাদের অঙ্গীকার। উন্নয়ন ও মানবিকতায় ভারসাম্য রেখে কাজ করে যেতে চাই।”

সামগ্রিকভাবে, উন্নয়ন কর্মকাণ্ডে ধারাবাহিকতা ও মানবিক দৃষ্টিভঙ্গির কারণে বগুড়া জেলার আদমদিঘী উপজেলার আস্থার প্রতীক হয়ে উঠছেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মাসুমা বেগম।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

উন্নয়ন ও মানবিকতায় অনন্য উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, মুগ্ধ বগুড়ার, আদমদীঘিবাসী

০৫ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top