বগুড়ায় পর্নোগ্রাফী মামলার আসামী মৃধাসহ গ্রেফতার-৩ : গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ

[print_bangla]

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার :

(৫ মে মঙ্গলবার ) বগুড়া আদমদীঘি থানা পুলিশ এসআই মো, মনিরুজ্জামান ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আদমদীঘি থানার মামলা নং-০৯, তারিখ-০৫/০৪/২০২৬ খ্রিঃ, ধারা-৮(১)/৮(২)/৮(৩)/৮(৪)/৮(৭) পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন ২০১২ সংক্রান্তে এক আসামী আরাফাত হাসান আবিদ (ওরফে) মৃধা (২১) গ্রেফতার। অন্য ফৌঃ কাঃ আইনের ১৫১ ধারায় আসামী শ্রী সুজন কর্মকার, পিতা শ্রী স্বপন কর্মকার, সাং-সান্তাহার চা বাগান এলাকার সুজন কর্মকার গ্রেফতার। অপর একটি অভিযানে সিআর নরমাল W/A মূলে আসামী মো, রেজাউল ইসলাম বাবু, পিতা মৃত ফরুজ, সাং করজবাড়ি, থানা আদমদীঘি, জেলা- বগুড়াকে গ্রেফতার করেন।

আদমদিঘী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো, কামরুজ্জামান মিয়া বলেন, গ্রেফতারকৃত-৩ জন আসামীকে আজ মঙ্গলবার আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বগুড়ায় পর্নোগ্রাফী মামলার আসামী মৃধাসহ গ্রেফতার-৩ : গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ

০৫ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top