
মোঃ শফিয়ার রহমান, পাইকগাছা খুলনা প্রতিনিধি :
খুলনার পাইকগাছায় বিদ্যুৎ স্পৃষ্টে ইমান আলী মোড়ল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার গজালিয়া গ্রানের জীবা মোড়লের ছেলে। শনিরবার বেলা ১১ টার দিকে কৈয়া সিটিবুনিয়ায় অবস্থিত ইকবাল কাগজীর ঘেরে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে।
ঘের মালিক ইকবাল কাগজী জানান, ঘেরে জাল দিয়ে মাছ ধরার সময় পা পিচলে পড়ে যাওয়ার সময় একটি বাঁশের খুঁশি আকড়ে ধরে। বাঁশের সাথে বিদ্যুতের তার ঝুলানো ছিলো। ঐ তার ছিড়ে গেলে তিনি পানিতেই বিদ্যুৎ স্পৃষ্ট হন। এসময় তাকে দ্রুত পাইকগাছা হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয় বলে কর্তব্যরত চিকিৎসক জানান। পরিবারের লোকেরা লাশটি নিজ বাড়ীতে নিয়ে গেছে।
থানা অফিসার ইনচার্জ (অপারেশন) জানান বিষয়টি এখন জানতে পারনি। তবে খোঁজ খবর নিয়ে তারপর আইনগতভাবে যা যা করা প্রয়োজন তা করা হবে।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...