
শ্যামল চন্দ্র রায়, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি:
সারা দেশের ন্যায় নীলফামারীর জলঢাকায় মেডিকেল রিপ্রেজেন্টিভদের মানববন্ধন অনুষ্ঠিত হয়। ১১ মে সকাল ১০ ঘটিকার সময় স্থানীয় জিরো পয়েন্ট মোড়ে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের পেশার মর্যাদা ও কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবীতে জলঢাকা ফারিয়ার উদ্যাগে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টিভ কোন দালাল নয় এই শ্লোগানকে সামনে রেখে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপীর নিকট স্মারকলিপি প্রদান করেন ফারিয়ার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...