ঢাকায় আনন্দ ও উৎসব মুখর পরিবেশে লেখক ফোরামের ২য় বর্ষপূর্তি উদযাপিত

[print_bangla]

ব-দ্বীপ নিউজ ডেক্স-

গত ৯ মে বিকেল ৪ টায় আনন্দ ও উৎসব মুখর পরিবেশে লেখক ফোরামের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপিত হয় ১৯/২, বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকাস্থ কেন্দ্রীয় অফিসে
জাতীয় শিল্প, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক পত্রিকা ‘নব ভাবনা’-এর সহযোগী সংগঠন ‘নব ভাবনা লেখক ফোরাম’-এর দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান আনন্দ ও উৎসব মুখর পরিবেশে উদ্যাপিত হয়েছে। গত ৯ মে ২০২৬ তারিখে ঢাকাস্থ নব ভাবনা কেন্দ্রীয় কার্যালয়ের কথাসাহিত্যিক অরুণ কুমার বিশ্বাস সভা কক্ষে অনুষ্ঠিত এই উৎসবের কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, বার্ষিক প্রতিবেদন উপস্থাপন, প্রবন্ধ পাঠ, কমিটি পুনর্গঠন, বার্ষিককর্ম পরিকল্পনা গ্রহণ, কেক কাটা ও উপহার বিতরণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবেষণা প্রতিষ্ঠান International Online Journal Hub (IOJH)-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক, প্রাবন্ধিক-গবেষক কারিউল ইসলাম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব ভাবনার প্রধান সম্পাদক আব্দুল্লাহ আল অলিদ। লেখক ফোরামের চীফ এ্যাম্বাসেডর (কবি ও কথাশিল্পী) রাহমান ওয়াহিদ-এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় পরিষদের ফান্ড রাইজার (কবি, গল্পকার ও সম্পাদক) অনির্বাণ চক্রবর্তীর সঞ্চালনায় মূল্যায়ণ বক্তব্য উপস্থাপন করেন নব ভাবনার সম্পাদক ও লেখক ফোরামের সুপ্রিম এ্যাম্বাসেডর (কবি-প্রাবন্ধিক ও গল্পকার) ইমরুল কায়েস।
সভায় স্বাগত বক্তব্য প্রদান ও বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন এম্বাসেডর জেনারেল মনিরুল ইসলাম শ্রাবণ। লেখক ফোরামের দুই বছরের পথ চলা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি-প্রাবন্ধিক ও সাহিত্য সাময়িকী পইঠা সম্পাদক কিবরিয়া লিপন। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট কবি, রম্যলেখক, অনুবাদক (টেলিভিশন নাট্যকার) অমল সাহা, বহু গ্রন্থের রচিয়তা, বিশিষ্ট লেখক-গবেষক রহিমা আক্তার মৌ, কবি-অভিনেতা ও নৃত্য শিল্পী শহীদুল জয়, গবেষক ও এক্টিভিষ্ট ফারহানা জামান লিজা, লেখক-সাংবাদিক আজহার মাহমুদ, কবি-সম্পাদক ও চলচ্চিত্র পরিচালক এস এম কাইয়ুম, চিত্রগ্রাহক মিহির কান্তি মণ্ডল, কবি ইফতেখার রবিন।
সভায় লেখক ফোরামের বিগত বছরের পথ চলা ও আগামী দিনের সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন নব ভাবনার সহকারী সম্পাদক (কবি ও প্রাবন্ধিক) আলী হোসেন, নব ভাবনার মুখপাত্র কবি ফয়সাল আহমেদ, লেখক ফোরামের এম্বাসেডর ইন অফিস, প্রাবন্ধিক-গল্পকার সোনিয়া তাসনিম, লেখক ফোরামের ময়মনসিংহ বিভাগের সদস্য সাবেক এ্যাম্বাসেডর (লেখক ও সাংবাদিক) অরবিন্দ পাল, বরিশাল বিভাগের লেখক এ্যাম্বাসেডর জিল্লুর রহমান জিল্লু, ‘কাগজ ঘর’-এর সমন্বয়ক তারিকুল আমিন, সংগঠক মমিনুল ইসলাম ও আহমেদ সিয়াম প্রমুখ।
সভা শেষে অতিথিবৃন্দ লেখক ফোরামের দ্বিতীয় বর্ষপূর্তি কেক কাটেন এবং একে অপরকে মিষ্টিমুখ করান। কেককাটায় আনন্দযোগ করে ছোট্টশিশু সারাহ ওয়ানিয়া, আল মুনতাসির মামনূন ও মাইসুন। সভায় গত কমিটির মেয়াদ দুই বছর পূর্ণ হওয়ায় সংবিধি মোতাবেক ফোরামের ২০২৬-২৭ মেয়াদে পুরাতন ও নবীন সদস্যদের সমন্বয়ে নতুন কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হয়। ১৯ সদস্যবিশিষ্ট পুনর্গঠিত কমিটি ঘোষণা করেন চিফ এ্যাম্বাসেডর রাহমান ওয়াহিদ। সভায় কেন্দ্রীয় ফোরামের জন্য ৭টি ও জেলা ফোরামে জন্য ৫টি বার্ষিক কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়ও উভয় কমিটির জন্য ৭টি পালনীয় নির্দেশনাবলি লিখিত কপি প্রকাশ করা হয়। সভায় লেখক ফোরামের ফাণ্ড সমৃদ্ধকরণ বিষয়ে গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে নব ভাবনার ১ থেকে ২৫ তম সংখ্যায় প্রকাশিত পাঁচের অধিক প্রাবন্ধিকদের ৭ জনের হাতে প্রাবন্ধিক সম্মাননাপত্রসহ বিভিন্ন শুভেচ্ছা উপহার প্রদান করা দেওয়া হয়।

প্রেস বিজ্ঞপ্তি

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ঢাকায় আনন্দ ও উৎসব মুখর পরিবেশে লেখক ফোরামের ২য় বর্ষপূর্তি উদযাপিত

১২ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top