২৮ মে বাংলাদেশে ঈদুল আজহা

[print_bangla]

রোস্তম মল্লিক,বিশেষ 

পবিত্র ঈদুল আজহা কবে উদযাপিত হবে-এই প্রশ্নে এখন জল্পনা-কল্পনা চলছে ধর্মপ্রাণ মুসলিমদের মধ্যে। বিশ্বের বিভিন্ন দেশ ইতিমধ্যে সম্ভাব্য তারিখ জানিয়ে দিলেও চূড়ান্ত সিদ্ধান্তটি নির্ভর করছে জিলহজ মাসের চাঁদ দেখার ওপর।

গতকাল ১৭ মে   ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া তাদের ঈদের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। আগামী ২৭ মে বুধবার দেশ দুটিতে উদযাপিত হবে কোরবানির ঈদ। এর আগে ১৮ মে সোমবার থেকে এ দেশগুলোতে শুরু হচ্ছে হিজরি বর্ষপঞ্জির শেষ মাস জিলহজ।

এর আগে বিশ্বের প্রথম দেশ হিসেবে ঈদের তারিখ ঘোষণা করে উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়া। গত শনিবার (১৬ মে) জিলকদ মাসের ২৯তম দিন শেষে দেশটির কর্তৃপক্ষ জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে।

তবে খালি চোখে চাঁদ দেখা ছাড়াই ঈদের তারিখ জানিয়ে দিয়েছে তুরস্ক। দেশটি জ্যোতির্বিজ্ঞান ও বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে তৈরি পূর্বনির্ধারিত ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী আগামী ২৭ মে ঈদ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। তুরস্কের ঘোষণা অনুযায়ী, ১৮ মে জিলহজ মাসের প্রথম দিন।

বাংলাদেশে ঈদ কবে?

প্রচলিত ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হয়। সে হিসাবে আগামী ২৮ মে বৃহস্পতিবার বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

তবে চূড়ান্ত তারিখ জানতে জিলহজ মাসের চাঁদ দেখার অপেক্ষা করতে হবে। জাতীয় চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে বাংলাদেশে ঈদের সঠিক তারিখ।

এদিকে, পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা ও ঈদুল আজহার তারিখ নির্ধারণে আগামীকাল সোমবার (১৮ মে) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এমপি।

সভায় দেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা দ্রুত জানাতে সাধারণ জনগণ ও প্রশাসনের কর্মকর্তাদের অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

চাঁদ দেখতে পেলে নির্ধারিত টেলিফোন নম্বরে-০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭-অথবা নিজ জেলার জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

২৮ মে বাংলাদেশে ঈদুল আজহা

১৮ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top