নলডাঙ্গায় কৃষি অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

[print_bangla]

 

জেলা প্রতিনিধি, নাটোর :

নাটোরের নলডাঙ্গায় কৃষি অধিদপ্তরের ২০২৫-২৬ অর্থ বছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় দিনব্যাপী পার্টনার কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ মে-২০২৬) সকালে নলডাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নলডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত প্রোগ্রামে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খাঁন। উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক (শস্য) শামসুন্নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী, নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি নুরে আলম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল। বক্তারা কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, সার কীটনাশকের সঠিক প্রয়োগ, নিরাপদ ফসল উৎপাদন এবং ফলন বৃদ্ধির বিষয়ে সচেতনতার উপর গুরুত্বারোপ করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার, উপজেলা প্রকৌশলী হারুনুর রশিদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাজ্জাদ হোসাইন, নাহিদুল ইসলাম, নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি এম এ হাফিজ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের নলডাঙ্গা প্রতিনিধি এম জহুরুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাসেল শেখ প্রমূখ।

 

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

নলডাঙ্গায় কৃষি অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

১৮ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top