
এনামুল হক:
জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ভূমিসেবা পৌঁছে দিতে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি জনসচেতনতা মূলক র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ভূমিসেবা মেলায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুর রাজ্জাক, মহিলা বিষয়ক অফিসার চিত্রা রানী সাহাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, সেবাগ্রহীতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন আধুনিক ভূমিসেবা কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর বক্তাগণ গুরুত্বারোপ করেন।
এ/জে