ধুনটে গৃহস্থালি পুকুরে বিনামূল্যে মাছ চাষের উপকরণ বিতরণ

[print_bangla]

ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনট উপজেলায় গৃহস্থালি পুকুরে মাছ চাষিদের মধ্যে বিনামূল্যে মৎস্য চাষের উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) উপজেলা মৎস্য দপ্তর আয়োজনে চলতি অর্থবছরে মৎস্য অধিদপ্তরাধীন ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এর আওতায় মৎস্য চাষ প্রদর্শনীর মাছ চাষিদের এ উপকরণ বিতরণ করা হয়।

এ উপলক্ষ্যে ধুনট উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা মৎস্য কর্মকতা মাসুদুল হাছান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক শারমিন আক্তার, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী। সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী, উপজেলা সমবায় কর্মকর্তা সুলতান আহমেদ, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, মাছ চাষে সুফলভোগী বিউটি খাতুন ও নজরুল ইসলাম।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ধুনটে গৃহস্থালি পুকুরে বিনামূল্যে মাছ চাষের উপকরণ বিতরণ

২২ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top