প্রধানমন্ত্রী জাতীয় কবির জন্ম জয়ন্তী উপলক্ষে আগামীকাল ত্রিশাল আসছেন

[print_bangla]

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ জেলার ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী
তারেক রহমান শুভ আগমন করবেন।
আগামীকাল ২৩ মে শনিবার বিকেল ০৩:০০টায় কবি নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত ৩দিনব্যাপী বর্ণাঢ্য নজরুল জয়ন্তী উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করবেন।
৩-দিনব্যাপী এ আয়োজনে থাকছে আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ মেলা ও বইমেলা। অনুষ্ঠান উদ্বোধনের পূর্বে প্রধানমন্ত্রী তাঁর পিতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত বইলর- কানহর ধরার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন। এছাড়া বিকেলে ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে আয়োজিত ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় প্রধানমন্ত্রী অংশ গ্রহণ করবেন

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ত্রিশালসহ জেলার গুরুত্বপূর্ণ সড়ক, অনুষ্ঠানস্থল ও জনসমাগম এলাকায় শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।
প্রধানমন্ত্রীর ত্রিশাল সফর উপলক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারে অগ্রগামী নিরাপত্তা দলের সাথে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সমন্বয় সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নিরাপত্তা পরিকল্পনা, যানবাহন চলাচল, জনসমাগম নিয়ন্ত্রণ, জরুরি সেবা এবং ভিভিআইপি মুভমেন্টসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

দীর্ঘদিন পর ত্রিশালে জাতীয়ভাবে নজরুল জন্মজয়ন্তী উদযাপিত হওয়ায় স্থানীয়ভাবে সবার মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ। প্রধানমন্ত্রীর উপস্থিতিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনেও তৈরি হয়েছে প্রাণচাঞ্চল্য। জাতীয় কবির জন্মজয়ন্তীকে ঘিরে ত্রিশাল এখন উৎসবমুখর পরিবেশ বিরাজমান ।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

প্রধানমন্ত্রী জাতীয় কবির জন্ম জয়ন্তী উপলক্ষে আগামীকাল ত্রিশাল আসছেন

২২ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top