ভয়াবহ আকার ধারণ করেছে হামের প্রকোপ

[print_bangla]

ডেস্ক রিপোর্ট

হামের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে দেশে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত প্রতিদিনই হাম ও হামের উপসর্গে মৃত্যুর খবর দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। এই ৬৮ দিনে মৃত্যুর সংখ্যা প্রায় ৫০০-এর কাছাকাছি পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট ৪৯৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮৫ জনের মৃত্যু নিশ্চিত হামে এবং ৪১৪ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গে।

গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদের মধ্যে দুই জনের মৃত্যু নিশ্চিত হামে এবং ৯ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গে।

বিভাগভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকায়। এই বিভাগে এখন পর্যন্ত ২১০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৫০ জন নিশ্চিত হামে মারা গেছেন। এরপর রাজশাহীতে ৮১ জন, চট্টগ্রামে ৫০ জন, বরিশালে ৪৮ জন এবং সিলেটে ৪৮ জনের মৃত্যু হয়েছে।

রংপুর বিভাগে সবচেয়ে কম—এই সময়ে মাত্র ৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ময়মনসিংহ বিভাগে ৩৬ জন এবং খুলনা বিভাগে ২১ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৩২৯ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ৫৪০ জন। এর মধ্যে ৪৭ হাজার ৫১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ৪৩ হাজার ৪১১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পর্যাপ্ত টিকা সরবরাহ রয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।

সূত্র ঃবাংলাদেশ প্রতিদিন

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ভয়াবহ আকার ধারণ করেছে হামের প্রকোপ

২২ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top