হরিণাকুণ্ডুতে এস এস সমতা ক্লাবের ইনডোর টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

[print_bangla]

মাকসুদুল হক, (হরিণাকুণ্ডু)ঝিনাইদহ:

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার শ্রীফলতলায় যুব সমাজকে ক্রীড়ামুখী করতে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হলো ‘এস এস সমতা ক্লাব’ আয়োজিত ইনডোর গেমস্ টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। একই সাথে ক্লাবের বছরব্যাপী মানবিক কর্মসূচির অংশ হিসেবে ‘ফ্রি ব্লাড ক্যাম্পেইন’ এরও আয়োজন করা হয়।
অনুষ্ঠানে এস এস সমতা ক্লাবের সম্মানিত সভাপতি মোঃ ইসমাইল হোসেন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট সমাজসেবক ও সহযোগী অধ্যাপক জনাব মোঃ কামালুদ্দিন, যুগ্ম–সাধারণ সম্পাদক বাংলাদেশ কলেজ শিক্ষক কল্যাণ সমিতি ( বাকশিস)।

সভাপতির বক্তব্যে মোঃ ইসমাইল হোসেন ক্লাবের সকল সদস্য ও উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন, “শ্রীফলতলা এলাকার তরুণদের ঐক্যবদ্ধ রাখতে এবং তাদের মেধার সঠিক বিকাশে এস এস সমতা ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। খেলাধুলার পাশাপাশি ফ্রি ব্লাড ক্যাম্পেইনের মতো মানবিক ও সামাজিক কার্যক্রমে আমাদের ক্লাবের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” তিনি ক্লাবটির সার্বিক অগ্রগতিতে এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ কামালুদ্দিন বলেন, “তরুণ ও যুব সমাজকে মাদক, মোবাইল আসক্তি ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এস এস সমতা ক্লাব শ্রীফলতলা এলাকায় ইনডোর ও আউটডোর গেমসের মাধ্যমে যে সুস্থ বিনোদনের ধারা তৈরি করেছে তা সত্যিই প্রশংসনীয়।”
সমাপনী পর্বে টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে বিজয়ী ও রানার্স-আপ খেলোয়াড়দের হাতে সভাপতি ও প্রধান অতিথি যৌথভাবে ট্রফি ও আকর্ষণীয় উপহার সামগ্রী তুলে দেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এস এস সমতা ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও স্থানীয় ক্রীড়ামোদী তরুণরা।

 

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ প্রকাশিত

হরিণাকুণ্ডুতে এস এস সমতা ক্লাবের ইনডোর টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

৩১ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top