গোদাগাড়ীর শিক্ষা ব্যবস্থা ও পরবর্তী করণীয় নিয়ে প্লাজমা ফাউন্ডেশনের গোলটেবিল আলোচনা

[print_bangla]

মোঃ রবিউল ইসলাম মিনাল,

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি​​​:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শিক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে এক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ মে (শনিবার) প্লাজমা ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে গোদাগাড়ীর শিক্ষা ব্যবস্থা ও পরবর্তী করণীয় শীর্ষক এই সভা অনুষ্ঠিত হয়।

​কুয়েটের বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আব্দুল হাসিবের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা ও সার্বিক সমন্বয় করেন প্লাজমা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ জায়েদুল ইসলাম। অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করে প্লাজমা ফাউন্ডেশনের মনিটরিং টিম।

​উদ্বোধনী বক্তব্যে প্লাজমা ফাউন্ডেশনের সভাপতি মোঃ জায়েদুল ইসলাম বলেন,
​গোদাগাড়ীর শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়নে সকল অংশীজনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বর্তমান বাস্তবতা ও চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে একটি শিক্ষাবান্ধব ও উন্নত গোদাগাড়ী গড়ে তোলা সম্ভব। এই আলোচনা সেই লক্ষ্য অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
​বিদ্যমান সংকট ও তিন স্তরের পর্যালোচনা
​আলোচনায় গোদাগাড়ীর শিক্ষা খাতের অবকাঠামোগত সীমাবদ্ধতা, শিক্ষক সংকট, শিক্ষার্থীদের উপস্থিতি ও ফলাফলের বৈষম্য, অর্থনৈতিক প্রতিবন্ধকতা, প্রযুক্তিনির্ভর শিক্ষার অভাব এবং সামাজিক-পারিবারিক বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।

​স্থানীয় শিক্ষা ব্যবস্থার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের সুযোগসমূহ তুলে ধরে মূল আলোচনা করেন
​উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক স্তর: মোঃ মেসবাহুল ইসলাম (সহকারী শিক্ষক, প্রেমতলী সুকবাসিয়া উচ্চ বিদ্যালয় এবং সাংগঠনিক সম্পাদক, বেসরকারি মাধ্যমিক শিক্ষক ফোরাম, গোদাগাড়ী)।
​প্রাথমিক স্তর: মোঃ গোলাম মোস্তাফা (সহকারী শিক্ষক, চর আষাড়িয়াদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়)।
​স্নাতক স্তর: মোঃ গোলাম রব্বানী (প্রভাষক, গোদাগাড়ী সরকারি কলেজ)।

​পরবর্তীতে অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে বক্তারা শিক্ষা খাতের বিভিন্ন সমস্যা চিহ্নিত করেন এবং বাস্তবসম্মত সমাধানের ওপর জোর দেন। সভায় প্রধান সুপারিশ হিসেবে উঠে আসে স্থানীয় উদ্যোগ বৃদ্ধি, সরকারি বেসরকারি সমন্বয় জোরদার, প্রযুক্তিভিত্তিক শিক্ষার সম্প্রসারণ, শিক্ষকদের দক্ষতা উন্নয়ন এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করা।

​সভায় স্থানীয় শিক্ষাবিদ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী প্রতিনিধি ছাড়াও উপস্থিত ছিলেন
​অ্যাডভোকেট মুহাম্মাদ (বাংলাদেশ সুপ্রিম কোর্ট)
​মির্জা মোঃ আব্দুস সালাম (এএসপি, গোদাগাড়ী সার্কেল)
​ড. ওবায়দুল্লাহ (সভাপতি, আদর্শ শিক্ষক ফেডারেশন, রাজশাহী জেলা ও বিশিষ্ট রাজনীতিবিদ)
​মোঃ গোলাম কিবরিয়া রুলু (ব্যবস্থাপনা পরিচালক, আহমেদ পার্সেল ও বিশিষ্ট রাজনীতিবিদ)
​এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ সভায় অংশ নেন।
​আয়োজকরা আশা প্রকাশ করেন, এই সভা থেকে প্রাপ্ত গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশসমূহ ভবিষ্যতে গোদাগাড়ীর শিক্ষা উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নে অত্যন্ত সহায়ক ভূমিকা রাখবে। শেষে অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ প্রকাশিত

গোদাগাড়ীর শিক্ষা ব্যবস্থা ও পরবর্তী করণীয় নিয়ে প্লাজমা ফাউন্ডেশনের গোলটেবিল আলোচনা

৩১ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top