আদমদীঘিতে চোলাই ম’দসহ ২ জন গ্রেপ্তার, ভ্রা’ম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড

[print_bangla]

এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার :

বগুড়ার আদমদীঘি উপজেলায় মা’দকবিরোধী অভিযানে চোলাই মদসহ দুইজনকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সা’জা প্রদান করা হয়েছে।

(৩ জুন বুধবার ) বিকেল সাড়ে ৫ টায় আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযানে ৫ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, আদমদীঘি উপজেলার ইসবপুর গ্রামের শ্রী এসাদ পাহান (৩৫) ও শ্রী আশাকুল পাহান। তারা উভয়েই শ্রী শমরা পাহানের ছেলে।

অভিযান চলাকালে আদমদীঘি উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালত দুই আসামিকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জব্দকৃত চোলাই মদ ঘটনাস্থলেই বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

ডিএনসি জানিয়েছে, মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ প্রকাশিত

আদমদীঘিতে চোলাই ম'দসহ ২ জন গ্রেপ্তার, ভ্রা'ম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড

০৩ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top