পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ধান ব্যবসায়ির মৃত্যু

[print_bangla]

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় রমজান আলী (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

নিহত রমজান আলী পত্নীতলা উপজেলার ঝলকাহার গ্রামের মৃত মোস্তফা মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন আমিন ও ধান ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, বুধবার (৩ জুন) সকালে ধান বিক্রয় করার জন্য বাজারে গিয়েছিলেন রমজান আলী, কাজ শেষ করে অটোচার্জার যোগে বাড়ি ফিরছিলেন তিনি নজিপুর- সাপাহার মহাসড়কের পেজাপাড়া মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ছিটকে পড়ে গুরুতর আগত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.নিয়ামুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ প্রকাশিত

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ধান ব্যবসায়ির মৃত্যু

০৩ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top