শুক্রবার ১২ই জুন, ২০২৬ ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

সাঁথিয়ায় উপজেলা শিশু পার্ক উদ্বোধন করেন , জেলা প্রশাসক আমিনুল ইসলাম

[print_bangla]

 

শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধি:-
পাবনার সাঁথিয়া উপজেলায় শিশুদের বিনোদন ও মানসিক বিকাশের লক্ষ্যে নির্মিত উপজেলা শিশু পার্কের উদ্বোধন করা হয়েছে। ৯ ই জুন ২০২৬ রোজ মঙ্গলবার সকাল ১১টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রিজু তামান্না এবং সাঁথিয়া সহকারী কমিশনার (ভূমি) আসিফ রায়হান। এবং সাঁথিয়া থানা ইনচার্জ ওসি মোঃ রফিকুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ
উদ্বোধন শেষে অতিথিবৃন্দ পার্কের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং শিশুদের জন্য নিরাপদ ও আনন্দময় পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে বিনোদনের বিকল্প নেই। উপজেলা শিশু পার্কটি সাঁথিয়ার শিশু-কিশোরদের জন্য একটি সুন্দর বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় বাসিন্দারা শিশু পার্ক উদ্বোধনকে স্বাগত জানিয়ে বলেন, এর মাধ্যমে শিশুদের জন্য একটি নিরাপদ ও মনোরম বিনোদন কেন্দ্রের অভাব পূরণ হলো।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সাঁথিয়ায় উপজেলা শিশু পার্ক উদ্বোধন করেন , জেলা প্রশাসক আমিনুল ইসলাম

০৯ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top