
এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার-
বগুড়া পুলিশ সুপারের দিক নির্দেশনায় বুধবার (১০ জুন) আদমদীঘি থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে এসআই/(নিঃ) মো. মনিরুজ্জামান ও সঙ্গীয় ফোর্স আসামী ১। শ্রী সুব্রত (২১), পিতা-শ্রী রনজীত, সাং-বড় আখিড়া,
ইউ পি-ছাতিয়ানগ্রাম, থানা-আদমদীঘি, জেলা-বগুড়া কে ৬২ বোতল সহ দেশীয় চোলাই মদ (যাহার ওজন-১৫.৫০০ লিটার) সহ গ্রেফতার করে এজাহার দায়ের করিলে আদমদীঘি থানার মামলা নং-৯, তারিখ-১০/০৬/২০২৬ খ্রিঃ ধারা-৩৬ (১) স্মারনীর ২৪ (খ)/৪১ ২০১৮ সালের মাদক্রদ্রব্য নিয়ন্ত্রন আইন অনুযায়ী মামলা রুজু করা হয়।
এ বিষয়ে আদমদীঘি থানা অফিসার ইনচার্জ (ওসি ) মো. কামরুজ্জামান মিয়া বলেন,গ্রেফতারকৃত-১ জন মাদক ব্যবসায়ী আসামীকে অদ্য পুলিশ স্কর্ট পার্টির মাধ্যমে বগুড়া জেলার বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে। জে/এ

Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...