শুক্রবার ১২ই জুন, ২০২৬ ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

কবিতা— অর্ধাঙ্গিনী

[print_bangla]

কবি—এম, এইচ রশিদ:

জীবন নদীর জোয়ার-ভাটায় তুমিই আমার কূল,
তোমার ছোঁয়ায় ফুটেছে আজ দুটি সুখের ফুল।

অর্ধাঙ্গিনী হয়েছ আমার পুরোটা আকাশ জুড়ে,
তোমার মতো আপন কি আর কেউ আছে বিশ্ব চরে?

কত শত মান-অভিমান-
কত যে ঝড় গেছে বয়ে-
তবুও আমরা আজও আছি হৃদয়ে হৃদয় হয়ে।

আজকের এই শুভ দিনে মনে একটাই শুধু চাওয়া,
জনমে জনমে যেন পাই তোমাকেই ফিরে পাওয়া।

যত করেছি ভুল জানা-অজানায়-
করে দিও তুমি ক্ষমা-
একটু ছাড়েই মধুর হয় যে-
মোদের সুখের জমা।

তোমার কাঁধে ভরসার এ হাত –
থাক জনম জনম ধরে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কবিতা--- অর্ধাঙ্গিনী

১২ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top