
অর্ধাঙ্গিনী
এম. এইচ রশিদ
জীবন নদীর জোয়ার-ভাটায় তুমিই আমার কূল,
তোমার ছোঁয়ায় ফুটেছে আজ দুটি সুখের ফুল।
অর্ধাঙ্গিনী হয়েছ আমার পুরোটা আকাশ জুড়ে,
তোমার মতো আপন কি আর কেউ আছে বিশ্ব চরে?
কত শত মান-অভিমান-
কত যে ঝড় গেছে বয়ে-
তবুও আমরা আজও আছি হৃদয়ে হৃদয় হয়ে।
আজকের এই শুভ দিনে মনে একটাই শুধু চাওয়া,
জনমে জনমে যেন পাই তোমাকেই ফিরে পাওয়া।
যত করেছি ভুল জানা-অজানায়-
করে দিও তুমি ক্ষমা-
একটু ছাড়েই মধুর হয় যে-
মোদের সুখের জমা।
তোমার কাঁধে ভরসার এ হাত-
থাক জনম জনম ধরে। জে/এ

Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...