
এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার-
রাজশাহী রেঞ্জের মে/২০২৬ মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদকে শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, রাজশাহীর পদ্মা সম্মেলন কক্ষে, সাফল্যের স্বীকৃতিস্বরুপ তাকে সম্মাননা স্বারক প্রদান করেন রাজশাহী রেঞ্জ ডিআইজি মো. শাহাজাহান আলী (বিপিএম বার) পিএইচডি। পুলিশ মিডিয়া সেল সূত্রে জানা যায়, ২০২৬ সালের মে মাসের অপরাধ ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য-অস্ত্র উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মামলা নিষ্পত্তি, তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, ট্রাফিক ব্যবস্থাপনা, নারী-শিশু-বয়স্ক-প্রতিবন্ধী হেল্প ডেস্কের সেবামূলক কার্যক্রমসহ বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করা হয়। এ সব সূচকে রাজশাহী বিভাগে সবদিক থেকে বগুড়া জেলা এগিয়ে থাকায় সাফল্যের স্বীকৃতি স্বরুপ জেলার শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।
উক্ত সভায় উপস্থিত ছিলেন, জনাব দীন মোহাম্মদ, কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, রাজশাহী মহোদয়, জনাব খন্দকার মোঃ শামীম হোসেন, অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ), রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রাজশাহী এবং রেঞ্জ অফিসসহ রেঞ্জাধীন সকল জেলা/ইউনিটের পুলিশ সুপার ও উর্ধ্বতন কর্মকর্তাগণ। জে/এ
