মন্তব্য প্রতিবেদন – যমুনা উপজেলা চাই – একটি বাস্তবানুগ প্রেক্ষিত ।

[print_bangla]

কমপক্ষে অর্ধশত নিউজ যমুনা উপজেলা চেয়ে বিভিন্ন সময়ে #কালেরকণ্ঠ, #সিরাজগঞ্জকণ্ঠ, #করতোয়া, #বদ্বীপ_বাংলাদেশ , #BangladeshToday তে করেছি। এর আগে আ. লীগ এর সময়ে ২০১৬/১৭ সালে সচেতন নাগরিক সমাজ এর ব্যানারে( ফজলুল হক মনোয়ার, সাইফুল ইসলাম পলাশী, আল মাহমুদ সরকার জুয়েল, প্রয়াত কৃষিবিদ আব্দুর রাজ্জাক, শফিকুল ইসলাম, আমি এই আন্দোলনে সম্পৃক্ত) অন্যসব দাবীর সাথে ভেটুয়া ব্রিজ নির্মাণ করে ঢাকা টু নাটুয়ারপাড়া স্থল যোগাযোগ স্থাপন এবং এরও আগে থেকে ২০১৩/১৪ র সময়ে মনসুরনগর পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপন নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছি একাধিক গণমাধ্যমে। তখনো যমুনা উপজেলা চেয়ে কেউই টু শব্দ করেনি। এমনকি আমাদের দাবির সাথে তারা ( চরবাসি) জোরালো কোন আওয়াজ তোলেনি।
যাহোক ২৪ এর পরে চরবাসি যমুনা উপজেলা চেয়ে যখন কথা বলা শুরু করলো তখন থেকে চরের শহিদুল ইসলাম নিরব( রিপোর্টার daily star, কবির মাহমুদ – তৃতীয় মাত্রা, শাকিল – আরটিভি, হয়তো আমার জানার বাইরেও কেউ থাকতে পারেন) এবং আমি এই রিপোর্ট কভারেজ দেই।
পরে আরও কিছু গণমাধ্যম কর্মীর এ সংক্রান্ত রিপোর্ট আমলে নিয়ে চরবাসির চাওয়ার প্রতি সম্মান দিয়ে উপজেলা প্রশাসন ( এরসাথে জানামতে প্রশাসনে লেগে থেকে কাজ করেছেন নেপথ্যে আমিনুল, ফরিদুল, শাকিলসহ আরও কয়েকজন। স্থানীয়ভাবে কিছু মানুষ এই আন্দোলনকে বেগবান করতে কাজ করেছেন) সর্বশেষ গত ১ এপ্রিল ২৬ পুর্নাঙ্গ পত্র প্রেরণ করেছেন। ধন্যবাদ Uno Kazipur Sirajganj. কিন্তু যারা কাজ করে যাচ্ছেন, অফিসজ্ঞান বুঝে, তারা সাধারণ মানুষের মতো করে বিষয়টিকে দেখা বা সংজ্ঞায়িত করেননি বলেই ধারণা। হলে তা দুঃখজনক। আমি দৃঢভাবে বিশ্বাস করতে চাই তারা সেটা করেননি। অনেকে এ সংক্রান্ত পরিপত্রই দেখেনি। কয়টা দপ্তরে ঘুরতে হয়, কত ফাইল ওয়ার্ক করতে হয়, কত তথ্য এন্ট্রি দিতে হয়, স্কেচম্যাপ তৈরি, পরিবেশ, প্রতিবেশ, ফাইল ওয়ার্কের কানেক্টিভিটি, যুতসই সময়, পত্রে ন্যায্যতার ভাষার ব্যবহার, উপজেলার স্বপক্ষে জোরালো যুক্তি, উপজেলার প্রস্তাবের স্বপক্ষে আগে থেকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পথকে ত্বরান্বিতকরণ ( এ লক্ষে এ বছর জেলার মধ্যে সবচেয়ে বেশি ব্রিজের বরাদ্দ নিয়ে আসা, যেমন- কাজিপুরে রেকর্ড সংখ্যক ২৭ টি ব্রিজের মধ্যে চরাঞ্চলেই ২৫ টি) এসব নানা কাজ নিয়মানুযায়ী চলমান আছে জানামতে। (স্মর্তব্য – এই কৃতিত্বও ইউএনও কাজিপুর মহোদয়ের। কারণ জেলায় এতো বরাদ্দ জানামতে আর কোন উপজেলা পায়নি। তখন ইন্টেরিয়র গর্ভমেন্ট।)
এর পরে ধাপে ধাপে নানা বিষয়ে তথ্য চাইবে। এমনি করে অনেকটা সময় নিয়ে একদিন যমুনা উপজেলা নামে ( অবশ্যই সরকারের সদিচ্ছা সাপেক্ষে) একটা প্রশাসনিক অবকাঠামোর আত্মপ্রকাশ ঘটবে।
এখন এসব জেনে বুঝে সামনে এগুনো সময়ের দাবী। এর বাইরে যা ই করা হোক সেগুলো কতটা ফলপ্রসূ হবে( যেমন – ফেসবুকে দেখলাম প্রধানমন্ত্রীর আগমণের রাস্তায় দাঁড়িয়ে যাওয়া,স্থানীয় প্রশাসনকে ব্লেম করা, রাতের বেলা এ নিয়ে চরের মধ্যে মিছিল করা, সেখানে ভাষার কঠোর প্রয়োগ, ফেবুতে নিজেদের মতো ব্যাখ্যা দিয়ে পোস্ট দিয়ে সাধারণ মানুষের মাঝে নিজের ইমেজ তৈরি করা, যদিও তার মূল্য অকিঞ্চিকর,) নাকি তা অনেক ক্ষেত্রে ক্ষতির কারণ হবে, ভেবে দেখা জরুরি। কারণ এতে করে তারা নিজেরাই প্রকারান্তরে দুটো পক্ষ হয়ে যাচ্ছে, এক পক্ষ বুঝে সঠিক পথে, আরেক পক্ষ এসব বিবেচনায় না এনে সস্তা সেন্টিমেন্টকে নিজের করে নেয়া— এসবের এখন আদৌ দরকার আছে বলে মনে হয় না। বোদ্ধাগণ বিচার করবেন।
গণমাধ্যম কর্মী হিসেবে বিষয়টিকে নানাভাবে জানার এবং বোঝার সুযোগ কাজে লাগিয়ে যমুনা উপজেলা গঠনের পথে কাজ করে যাচ্ছি ( আমিসহ অনেক সাংবাদিক বন্ধু) । আপনারা নিজেরা এবার প্রস্তুতি নিন,
#কোথায় উপজেলা কোয়ার্টার হবে?
#জায়গার ব্যবস্থা গ্রহণে নিজেরা আলোচনা করে একমতে এসে সার সংক্ষেপ প্রস্তুত করুন।
#শুধু উপজেলা নয়, সাথে থানা, স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস এর মতো অবকাঠামো কোথায় হবে সে বিষয়ে আগেই হোম ওয়ার্ক করে রাখুন। তাহলে যেদিনই ঘোষণা আসুক তা দ্রুত বাস্তবায়ন সহজ হবে।
আর এই কাজগুলো বাস্তবতার নিরিখে দল মতের উর্ধে উঠে জনস্বার্থে এবং সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিন।
#আর যারা ফাইলকে নড়ানোর মতো কাজগুলো আগে থেকেই করে আসছেন তারা আরও তৎপর হোন।
+++ পুনশ্চঃ
এসব কাজ করতে গিয়ে দেখুন নিজেদেরই একমতে আসতে কতটা সময় ও বেগ দুটোই পোহাতে হয়।
বিষয়টি এখনো সূতিকাগারে অথচ উপজেলা কোথায় হবে তা নিয়ে নানা আলোচনা, পরামর্শ ভিন্ন আকারে আসছে। মুখে জমি দেয়া, স্থান নির্বাচন, যোগাযোগ স্থাপনের মতো কাজগুলোকে সহজ মনে হলেও বাস্তবতাকে মেলানো অসম্ভব নয়, কঠিন বটে। আশা করি সেই কাজগুলো আপনারা এগিয়ে রাখুন।
আসুন আওয়াজ তুলি সকল ভেদাভেদ ভুলে পৌণে দুই লক্ষ চরবাসির কল্যাণে
#যমুনা_উপজেলা_চাই।।
আবদুল জলিল।
নির্বাহী সম্পাদক, বদ্বীপ নিউজ।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

মন্তব্য প্রতিবেদন - যমুনা উপজেলা চাই - একটি বাস্তবানুগ প্রেক্ষিত ।

২৮ এপ্রিল ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top