বৃহস্পতিবার ২৫শে জুন, ২০২৬ ১১ই আষাঢ়, ১৪৩৩

বিয়ানীবাজারে ১৫ পিস ইয়াবাসহ দুই মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার

[print_bangla]

এম এ রশীদ, সিলেট:

বিয়ানীবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে পৌরসভার দিঘীরপাড় ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়,
সিলেট জেলার অপরাধ দমন,অবৈধ মাদক উদ্ধার,আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া চোরাচালান রোধ, মাদক চোরাচালানের সহিত জড়িত অপরাধীদের চিহিৃত করণ এবং গ্রেফতারে জেলা পুলিশ,সিলেট গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে বলে জানা গেছে।

এরই ধারাবাহিকতায় মোঃ ওমর ফারুক ,অফিসার ইনচার্জ,(ওসি) বিয়ানীবাজার থানার দিক নির্দেশনায় গঠিত একাধিক আভিযানিক দল বৃহস্পতিবার পৌরসভার দিঘীরপাড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন খাসা দিঘীরপাড় এলাকার মৃত সুনাম উদ্দিনের ছেলে মো. জিবান হোসেন (৪৫) এবং কসবা এলাকার মৃত এমদাদুর রহমানের ছেলে জাকির হোসেন (৩৬)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) তাদের পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।

বিয়ানীবাজার থানার পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বিয়ানীবাজারে ১৫ পিস ইয়াবাসহ দুই মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার

২৫ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top