শুক্রবার ২৬শে জুন, ২০২৬ ১২ই আষাঢ়, ১৪৩৩

বিয়ানীবাজারে পুশইন ঠেকাতে সতর্ক প্রশাসন, সীমান্তে ইউএনও’র সচেতনামূলক সভা

[print_bangla]

এম এ রশীদ:

বিয়ানীবাজার সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইন ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ লক্ষ্যে সীমান্ত এলাকার বাসিন্দাদের সচেতন করতে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার মুড়িয়া ইউনিয়নের নওয়াগ্রাম এলাকায় সীমান্ত সংলগ্ন বাসিন্দাদের নিয়ে এই সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।

মুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ আল মামুনের সভাপতিত্বে ও সমাজকর্মী খায়রুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছবেদ আলী, সারপার দাখিল মাদরাসার সুপার মাছুম আহমদ, সাংবাদিক আহমদ রেজা চৌধুরী এবং ইউপি সদস্য জামাল উদ্দিন সহ আরো অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও উম্মে হাবিবা মজুমদার বলেন, সীমান্ত সংলগ্ন এলাকায় দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। যেকোনো মূল্যে অবৈধ পুশইন বা অনুপ্রবেশ প্রতিহত করা হবে।

তিনি সীমান্ত পাহারা জোরদার করার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের অত্যন্ত সতর্ক থাকার আহ্বান জানান। কোনো ধরনের সন্দেহভাজন ব্যক্তি বা তৎপরতা নজরে আসলেই তাৎক্ষণিকভাবে প্রশাসন ও বিজিবি-কে জানানোর অনুরোধ করেন তিনি।

জনসভায় উপস্থিত পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরাও প্রশাসনের এই উদ্যোগে পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং সীমান্ত সুরক্ষায় একাত্ম হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বিয়ানীবাজারে পুশইন ঠেকাতে সতর্ক প্রশাসন, সীমান্তে ইউএনও’র সচেতনামূলক সভা

২৬ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top