বৃহস্পতিবার ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ২৬শে ভাদ্র, ১৪৩৩

পিরোজপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা, জননিরাপত্তা ও সুশাসন নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান

[print_bangla]

এমএফএইচ রাজু | পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ জুলাই) জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সুশাসন প্রতিষ্ঠায় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিতভাবে কাজ করতে হবে। জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে নিজ নিজ দায়িত্ব আন্তরিকতার সঙ্গে পালনের আহ্বান জানান তিনি।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণ, জননিরাপত্তা জোরদার এবং জনগণের কল্যাণে প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে আলোচনা ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি চলমান বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলো দ্রুত সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিসহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

পিরোজপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা, জননিরাপত্তা ও সুশাসন নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান

১২ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top