
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ-
সিরাজগঞ্জ সদর উপজেলার ৩নং বহুলী ইউনিয়নের বিলগজারিয়া পশ্চিমপাড়া ইয়াং স্টার ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ খ্রি. খেলা এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। শুক্রবার (৩১জুলাই) ৪টার দিকে বিলগজারিয়া ধানসিঁড়ি মাঠে উক্ত ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, বহুলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং জেলা বিএনপির অর্থ সম্পাদক এস.এম. রেজাউর রহমান ফিরোজ তিনি তার বক্তব্য বলেন, মাদকে না বলে ছাত্র ও যুবসমাজকে বর্তমান সময়ে মাদকের কুফল ও ক্ষতিকর দিক সম্পর্কে তুলে ধরতে হবে। যেখানে মাদক সেখানেই আমরা প্রতিরোধ গড়ে তুলবো। মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধূলার জন্য ছাত্র ও যুবকদেরকে মাঠে খেলার মাঠে ধাবিত করে সুস্থ দেহ, সুন্দর মন সুন্দর জীবন গড়বো আমরা। উক্ত ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্থানীয় মাতব্বর সমাজসেবক হাজী মোঃ আব্দুল আজিজ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বহুলী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন-সাধারণ সালেহ মাহমুদ বাবু, ফেরদৌস আলম মন্ডল প্রমুখ। এসময়ে খেলায় ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তি, ফুটবলপ্রেমী এবং বিপুলসংখ্যক
দর্শকেরা উপস্থিত ছিলেন। জে/এ
