সোমবার ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ৬ই আশ্বিন, ১৪৩৩

ভাণ্ডারিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে চূড়ান্ত ও রিজার্ভ প্রার্থীদের তালিকা প্রকাশ

[print_bangla]

এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের জন্য সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী হিসেবে চূড়ান্ত নির্বাচিত এবং রিজার্ভ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যামিলি কার্ড খানাভিত্তিক তথ্যভান্ডার (Household Database) এর তথ্য সংগ্রহ নির্দেশিকা, ২০২৬ অনুযায়ী গত ২৫ জুলাই ও ৩ আগস্ট অনুষ্ঠিত মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত নির্বাচিত ও রিজার্ভ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে নির্বাচিত প্রার্থীদের জন্য বেশ কিছু শর্ত উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, এ মনোনয়ন সম্পূর্ণ অস্থায়ী এবং তা কেবল ফ্যামিলি কার্ড শুরুর জন্য জরিপকালীন সময় পর্যন্ত বহাল থাকবে। নির্বাচিতদের সব কার্যক্রম সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ নির্দেশিকা-২০২৬ অনুযায়ী পরিচালিত হবে।

জরিপে সংগৃহীত পরিবারের তথ্যের গোপনীয়তা রক্ষা করা বাধ্যতামূলক। নির্দেশিকার শর্ত ভঙ্গ হলে কিংবা আবেদনপত্রে দাখিল করা কোনো সনদ, জাতীয় পরিচয়পত্র, বয়স, ফৌজদারি মামলা-সংক্রান্ত তথ্যসহ কোনো তথ্য মিথ্যা বা প্রতারণামূলক প্রমাণিত হলে মনোনয়ন বাতিল, সম্মানী বাজেয়াপ্ত এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া জরিপ শেষে সরকারি সব ডিভাইস, গ্যাজেট ও আনুষঙ্গিক উপকরণ বাধ্যতামূলকভাবে ফেরত দিতে হবে। ডিভাইস নষ্ট, হারানো বা চুরি হলে সংশ্লিষ্ট তথ্য সংগ্রহকারীর কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে। সরকারি ডিভাইস অন্যের কাছে হস্তান্তরও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উপজেলা কর্তৃপক্ষের মনোনীত ইউনিয়ন বা গণনা এলাকার দায়িত্বই নির্বাচিতদের পালন করতে হবে। এ ক্ষেত্রে প্রার্থীর নিজস্ব পছন্দ দেওয়ার সুযোগ থাকবে না। নির্ধারিত এলাকার দায়িত্ব পালনে অপারগ হলে মনোনয়ন বাতিল করা হবে।

সুপারভাইজার পদে চূড়ান্ত নির্বাচিত- মোঃ নাফিউল ইসলাম, স্বর্ণা আক্তার, জাহিদুল ইসলাম, রাসেল হাওলাদার, রফিকুল ইসলাম ও মোঃ রাহাত। রিজার্ভ: মোঃ হাদিস।

ভাণ্ডারিয়া পৌরসভা তথ্য সংগ্রহকারী পদে চূড়ান্ত নির্বাচিত- রিয়াদুল ইসলাম রিয়াদ, মেহেদী হাসান, আয়েশা সিদ্দিকা, তাহিয়া জান্নাতি, সারমিন জাহান, ফাহিমা আক্তার, রক্সি সিকদার, মিরাজুল ইসলাম সিজান, নোমান হোসেন, আফরোজা আক্তার, রাজু সিকদার ও লিপি আক্তার। রিজার্ভ: নেই।

ভিটাবাড়ীয়া ইউনিয়ন তথ্য সংগ্রহকারী পদে চূড়ান্ত নির্বাচিত- পপি আক্তার, মোঃ আরিফ সিকদার, সাদিয়া আফরিন, তন্নি রায়, মোসাঃ রুকাইয়া করিম, জেমি আক্তার ও মোঃ মাহিম হাওলাদার। রিজার্ভ: মোঃ আরিফুল ইসলাম।

নদমূলা শিয়ালকাঠী ইউনিয়ন তথ্য সংগ্রহকারী পদে চূড়ান্ত নির্বাচিত- প্রবীন সিকদার, মোসাঃ রিপা আক্তার, মোঃ শাওন হাওলাদার, রুবেল হাওলাদার, মোসাঃ সাদিয়া আক্তার, তামান্না আখতার, অলিউল্লাহ, পার্থ দাস ও রুমী আক্তার। রিজার্ভ: শিরিন আক্তার।

তেলিখালী ইউনিয়ন তথ্য সংগ্রহকারী পদে চূড়ান্ত নির্বাচিত- মোঃ ইব্রাহিম, মুক্তণ রানী, মোঃ বরকত, মোসাঃ শামীমা সুলতানা, তাইয়েব হোসেন, মোঃ জসিম উদ্দিন, সাইফুল্লাহ, হাফিজা আক্তার, মোঃ রবিউল ইসলাম, ফারজানা আক্তার ও মোঃ ত্বহা। রিজার্ভ: হাফছা আক্তার।

ইকরি ইউনিয়ন তথ্য সংগ্রহকারী পদে চূড়ান্ত নির্বাচিত- মেহেরুন নেসা, তানজিলা আক্তার, হাসিনা আক্তার, হেপি আক্তার, মোঃ জাহিদ হোসেন, এসএম আরমান, মোঃ সাজ্জাদ খান, মোঃ জিহাদুল ইসলাম ও সোনিয়া আক্তার। রিজার্ভ: মুহাম্মদ রিশাদ।

ধাওয়া ইউনিয়ন তথ্য সংগ্রহকারী পদে চূড়ান্ত নির্বাচিত- শিমুল আক্তার, মোঃ ফজলে রাব্বী, আয়শা, সোহান মুন্সি, মোঃ আরিফুল ইসলাম শান্ত, মোঃ আব্দুল হাদী, দিলসাদ জাহান ও লিমা আক্তার। রিজার্ভ: নুপুর রানী।

গৌরিপুর ইউনিয়ন তথ্য সংগ্রহকারী পদে চূড়ান্ত নির্বাচিত- মোসাঃ মাইমুনা আখতার, শাহানাজ আক্তার, ফাতিমা আক্তার, মোঃ মিরাজুল ইসলাম, মোঃ ফাইজুল ইসলাম, মাধুরী আক্তার জুই, মহাম্মদ শাফিন ও সুরাইয়া আক্তার। রিজার্ভ: লাইজু।

চূড়ান্ত ও রিজার্ভ উভয় তালিকায় থাকা প্রার্থীদের প্রশিক্ষণে অংশগ্রহণ বাধ্যতামূলক। প্রশিক্ষণে অংশ না নিলে মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।

তবে এ মনোনয়ন কোনো আবেদনকারীকে স্বেচ্ছাসেবী হিসেবে নিয়োগের চূড়ান্ত নিশ্চয়তা প্রদান করে না এবং এর মাধ্যমে কোনো প্রকার স্থায়ী অধিকারও সৃষ্টি হবে না।

জরিপকাজে নিয়োজিত হয়ে সংগৃহীত খানার তথ্যের সংখ্যার ভিত্তিতে, কর্তৃপক্ষ সম্মানীর বরাদ্দ রাখলে বিধি অনুযায়ী ভ্যাট ও আয়কর কর্তনের পর সম্মানী দেওয়া হবে। রিজার্ভ বা সংরক্ষিত গণনাকারীদের ক্ষেত্রেও নির্দেশিকায় উল্লেখিত বিধি-বিধান প্রযোজ্য হবে।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, জরিপ শেষ না হওয়া পর্যন্ত বা সম্মানীর জন্য বরাদ্দ না পাওয়া গেলে কোনো সম্মানী দাবি করা যাবে না।

ভাণ্ডারিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তির সঙ্গে চূড়ান্ত ও রিজার্ভ প্রার্থীদের তালিকা সংযুক্ত করে সংশ্লিষ্ট দপ্তর ও জনপ্রতিনিধিদের কাছে পাঠানো হয়েছে। নির্বাচিতদের প্রশিক্ষণ, দায়িত্বপ্রাপ্ত এলাকা এবং পরবর্তী কার্যক্রম উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ভাণ্ডারিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে চূড়ান্ত ও রিজার্ভ প্রার্থীদের তালিকা প্রকাশ

২১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top