
ডেস্ক রিপোর্ট
রাজশাহীর সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান আর নেই। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর চারটায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ই/ন্তে/কা/ল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন থেকে কিডনি রোগে আক্রান্ত ছিলেন।
সাইদুর রহমান সর্বশেষ দৈনিক ভোরের কাগজের রাজশাহীর নিজস্ব প্রতিবেদক ছিলেন। তিনি দীর্ঘদিন রাজশাহী প্রেসক্লাবের নেতৃত্ব দিয়েছেন।
সাইদুর রহমান প্রয়াত ভাষা সৈনিক মনোয়ারা রহমানের সন্তান। তাঁর পিতা আতাউর রহমান রাজনীতিবিদ ছিলেন। তাঁর নানা মাদার বখশ রাজনীতিবিদ ও আইনজীবী ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় মাদার বখশের অবদান অনস্বীকার্য।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...