মঙ্গলবার ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ৭ই আশ্বিন, ১৪৩৩

বিয়ানীবাজারের ঘড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েই ভোটকেন্দ্র বহালের জোর দাবিতে মানববন্ধন 

[print_bangla]

এম এ রশীদ : 

প্রায় একশ বছরের ঐতিহ্যবাহী ও শান্তিপূর্ণ ভোটকেন্দ্র ঘড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বহাল রাখার জোরালো দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। এই লক্ষ্যে শনিবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে কেন্দ্র সরানোর প্রতিবাদে মানববন্ধন করেন স্থানীয়রা। মানববন্ধনে ঘড়ুয়া ছাড়া, চারাবই ও দাউদপুর এলাকার বিভিন্ন বয়সের ভোটার ও সচেতন মানুষ অংশ নেন। এলাকাবাসীর তথ্যমতে, প্রজন্ম থেকে প্রজন্ম ধরে এই বিদ্যালয়টি নির্বাচনকালীন ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এখানে সাধারণ মানুষ সবসময় উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করে এসেছেন। হুট করে কেন্দ্রটি নদী তীরবর্তী ও দুই তলা বিশিষ্ট কোনা শালেশ্বর প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তরের সিদ্ধান্ত ভোটারদের জন্য বাড়তি ঝুঁকি ও ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কোনা শালেশ্বর প্রাথমিক বিদ্যালয়টি নদী তীরবর্তী ও দ্বিতলা ভবন হওয়ায় সাধারণ ভোটার এবং বিশেষ করে বয়োবৃদ্ধ ও নারী ভোটারদের জন্য ঝুঁকিপূর্ণ। পক্ষান্তরে ঘড়ুয়া বিদ্যালয়টি একাধিক গ্রামের সংযোগস্থলের কেন্দ্রবিন্দু হওয়ায় সবার যাতায়াতে সহজলভ্য এবং দীর্ঘ এক শতাব্দী ধরে এই কেন্দ্রটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সাক্ষী।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল ও মুরুব্বিরা জানান, তারা কোনো পক্ষ বা অন্য কোনো গ্রামের বিরুদ্ধে নন; বরং দীর্ঘদিনের ঐতিহ্য, ভৌগোলিক সুবিধা ও জননিরাপত্তা নিশ্চিত করতেই এই ন্যায্য দাবি। কোনা-শালেশ্বরের সাথে তাদের দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেই প্রশাসনিক ম সিদ্ধান্ত বাদ দিয়ে স্থানীয় জনমতের মূল্যায়ন করা, নদী তীরবর্তী ঝুঁকি বিবেচনা করে কোনা শালেশ্বরের পরিবর্তে ঘড়ুয়া বিদ্যালয়কেই বহাল রাখা, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ নিশ্চিত করা এবং দুই গ্রামের সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বজায় রাখতে দ্রুত সংশ্লিষ্ট নির্বাচন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

তারা স্পষ্ট করে জানান, তাদের এই আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও আইনানুগ। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের বিভ্রান্তি বা উসকানিমূলক পোস্ট এড়িয়ে সবাইকে সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বিয়ানীবাজারের ঘড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েই ভোটকেন্দ্র বহালের জোর দাবিতে মানববন্ধন 

২২ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top