রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৩১তম আন্তর্জাতিক (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আরএমপি পুলিশ কমিশনার

[print_bangla]

 

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –

সোমবার (০৫ অক্টোবর ২০২৬ ) সকাল ৯টায় রাজশাহী টেনিস কমপ্লেক্সে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৩১তম আন্তর্জাতিক (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস টুর্নামেন্ট-২০২৬। বেলুন-ফেস্টুন উড়িয়ে ও কেক কেটে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো.মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ পিপিএম এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম।

এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম; রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এরশাদ ঈশা; রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট; টুর্নামেন্ট ডিরেক্টর হাসিনুর রহমান টিংকু; বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ তারিক এবং রাজশাহী টেনিস কমপ্লেক্সের এ্যাডহক কমিটির আহবায়ক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান।

পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম তাঁর বক্তব্যে টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল খেলোয়াড়, আয়োজক কমিটির সদস্য ও সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান।

তিনি বলেন, এ ধরনের আয়োজন শুধু পুরস্কার অর্জনের জন্য নয়; বরং খেলোয়াড়দের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি সকল অংশগ্রহণকারীকে খেলাধুলার প্রকৃত চেতনা ধারণ করে সুন্দর ও সুশৃঙ্খলভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানান।

পাশাপাশি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৩১তম আন্তর্জাতিক (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আরএমপি পুলিশ কমিশনার

০৬ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top