নলডাঙ্গায় আজানরত অবস্থায় মুয়াজ্জিনকে ছুরিকাঘাত

[print_bangla]

ইউসুফ হোসেন
জেলা সংবাদদাতা, নাটোর।
নাটোরের নলডাঙ্গায় ভোর রাতে ফজরের আজান দেয়ারত অবস্থায় মুয়াজ্জিনকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৫ অক্টোবর) উপজেলার পিপরুল ইউনিয়নের চরবাঙ্গাল পাড়া গ্রামের মসজিদে ভোর রাতে ফজরের আজান দেওয়ার সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের আজান দেওয়া অবস্থায় মুয়াজ্জিন সৈয়দ আলীকে কে বা কাহারা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে সৈয়দ আলী গুরুতর আহত হলে স্থানীয় মুসল্লীরা তাকে উদ্ধার করে। পরে তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। বর্তমানে সৈয়দ আলী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

এবিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহান জানান, এই ঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। বিষয়টি পুলিশ তদন্ত করছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা সংবাদদাতা , নাটোর।
মোবাঃ ০১৫৮১-৩১১৫৫৬।
তাং ৬ অক্টোবর ২০২৬।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

নলডাঙ্গায় আজানরত অবস্থায় মুয়াজ্জিনকে ছুরিকাঘাত

০৬ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top