
এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –
সোমবার (৫ অক্টোবর ) জেলা পুলিশ, বগুড়ার আয়োজনে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মির্জা সায়েম মাহমুদ, পিপিএম, পুলিশ সুপার, বগুড়া উক্ত মতবিনিময় সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।
সভাপতি, সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গাপূজা উদযাপনে শহরসহ প্রতিটি এলাকায় টহল জোরদার করা, পূজা চলাকালীন মন্ডপ ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা এবং সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে জেলা পুলিশ কর্তৃক প্রয়োজনীয় সকল পরিকল্পনা তুলে ধরেন। পূজামণ্ডপের সার্বিক নিরাসংক্রান্ত বিষয়ে বিস্তারিত শুনে, তাদেরকে সহযোগিতা করার পূর্ণ আশ্বাস প্রদান করেন।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বগুড়া জেলার সকল থানার অফিসার ইনচার্জ, বগুড়া জেলার বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সেক্রেটারিসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।