‎চুনারুঘাটে অধিক দামে এলপিজি বিক্রি, ডিলারকে জরিমানা

[print_bangla]

মোঃ জসিম মিয়া, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

‎হবিগঞ্জের চুনারুঘাটে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি, মেয়াদোত্তীর্ণ লাইসেন্স এবং অনুমোদিত সীমার অতিরিক্ত এলপিজি মজুদের অসামঞ্জস্য পাওয়ায় জননী এন্টারপ্রাইজ নামের এক এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন পরিচালিত মোবাইল কোর্ট।
‎সোমবার (৫ অক্টোবর) বিকেল ৩টা ২০ মিনিটে চুনারুঘাট উপজেলার উত্তর বাজারে অবস্থিত জননী এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালনা করা হয়।
‎মোবাইল কোর্টের অভিযানে প্রতিষ্ঠানটিতে এলপিজি বিক্রির ক্ষেত্রে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেওয়া, মেয়াদোত্তীর্ণ লাইসেন্স থাকা এবং পূর্বের লাইসেন্সে অনুমোদিত সীমার চেয়ে বেশি এলপিজি গ্যাস মজুদের বিষয়টি ধরা পড়ে।
‎অভিযানের সময় প্রতিষ্ঠানের ক্রয় রশিদ যাচাই করেও গুরুত্বপূর্ণ অসামঞ্জস্য পাওয়া যায়। রশিদ পর্যালোচনায় দেখা যায়, বিক্রয়কারী প্রতিষ্ঠান ‘সেনা’ সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সংশ্লিষ্ট ডিলারের কাছে এলপিজি বিক্রি করছে।
‎এসব বিষয় আমলে নিয়ে জননী এন্টারপ্রাইজের ম্যানেজার আব্দুল লতিফ (পিতা—আব্দুল ছোবহান, সাং—মাঝিশাইল)কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
‎এ সময় প্রতিষ্ঠানটির লাইসেন্স দ্রুত নবায়ন, অনুমোদিত সীমার মধ্যে এলপিজি মজুদ রাখা ও প্রয়োজন অনুযায়ী মজুদের সীমা বৃদ্ধির জন্য আবেদন, ক্রয়-বিক্রয়ের রশিদ যথাযথভাবে সংরক্ষণ এবং সরকার নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রির বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়।
‎উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে চুনারুঘাট উপজেলার বিভিন্ন এলাকায় সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে এলপিজি বিক্রি এবং অনুমোদনবহির্ভূতভাবে এলপিজি মজুদের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

‎চুনারুঘাটে অধিক দামে এলপিজি বিক্রি, ডিলারকে জরিমানা

০৬ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top