
মনজু হোসেন, স্টাফ রিপোর্টারঃ
পঞ্চগড়ের বোদা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ মো. হারুন অর রশিদ (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৫টা ৩৫ মিনিটে উপজেলার ৬ নম্বর মাড়েয়া বামনহাট ইউনিয়নের নহলিয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল নহলিয়াপাড়া গ্রামের হারুন অর রশিদের বসতবাড়ির বিল্ডিংয়ের পূর্ব পাশে ধানক্ষেতের মাঝখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে হারুন অর রশিদকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হারুন অর রশিদ বোদা উপজেলার নওয়ালিয়া, পাইকপাড়া এলাকার মৃত ইজ্জত আলীর ছেলে।
অভিযানে নেতৃত্ব দেন ডিবি পুলিশের এসআই মো. মাসুম বিল্লাহ। সঙ্গে ছিলেন এসআই মো. আরিফুর রহমান, এসআই মো. সাদেকুল ইসলাম, এএসআই আবুল কালাম, এএসআই আনোয়ার হোসেনসহ ডিবি পুলিশের সদস্যরা।
ডিবি পুলিশ জানিয়েছে, উদ্ধার করা গাঁজার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।