কক্সবাজারে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনা: দুই সাংবাদিক গুরুতর আহত, উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম প্রেরণ

[print_bangla]

​বিশেষ প্রতিনিধি, কক্সবাজার:
​কক্সবাজার শহরের বাহারছড়া সড়কে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় দুই গণমাধ্যমকর্মী গুরুতর আহত হয়েছেন। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের ব্যস্ততম বাহারছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
​আহত সাংবাদিকরা হলেন—‘নিউজ ২১’-এর স্টাফ রিপোর্টার এবং কক্সবাজারের স্থায়ী বাসিন্দা এনা মুর্শিদ শেখ এবং জাতীয় দৈনিক ‘মুক্ত খবর’ পত্রিকার সাংবাদিক মোহাম্মদ জসীম উদ্দীন।
​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় ওই দুই সাংবাদিক মোটরসাইকেলযোগে দাপ্তরিক কাজে বাহারছড়া সড়ক দিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বহনকারী মোটরসাইকেলটি মারাত্মক দুর্ঘটনার শিকার হয়। এতে দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আঘাত পান।
​দুর্ঘটনায় সাংবাদিক এনা মুর্শিদ শেখের দুটি হাতই ভেঙে যায়। অন্যদিকে, তাঁর সঙ্গে থাকা সহকর্মী সাংবাদিক মোহাম্মদ জসীম উদ্দীনের একটি পা ভেঙে গুরুতর জখম হয়।
​দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও পথচারীরা দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করেন এবং তাৎক্ষণিকভাবে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। তবে তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এবং আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাঁদের চট্টগ্রামে স্থানান্তরের (রিফার্ড) পরামর্শ দেন।
​বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় দুই সাংবাদিককে কক্সবাজার সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। সহকর্মীদের এই আকস্মিক ও মর্মান্তিক দুর্ঘটনায় কক্সবাজারের সাংবাদিক মহলে গভীর উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। সকলে আহত দুই সাংবাদিকের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

 

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কক্সবাজারে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনা: দুই সাংবাদিক গুরুতর আহত, উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম প্রেরণ

০৩ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top