ভেড়ামারা সরকারি মহিলা কলেজে এ নবীন- বরণ অনুষ্ঠিত

[print_bangla]

 

হৃদয় রায়হান কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারা মহিলা সরকারি কলেজে মঙ্গলবার (৩রা নভেম্বর)নবীন-বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত আসন ৩০৬-এর

মোছাঃ ফরিদা ইয়াসমিন এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আমিরুল আরাফাত (উপজেলা নির্বাহী অফিসার) সভাপতিত্ব করেন, কলেজ অধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমান।

সকাল থেকেই কলেজ ক্যাম্পাসে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। পুরো কলেজ ভবন  রঙিন বেলুন, নানা ধরনের ফুল ও ফেস্টুন দিয়ে চমৎকারভাবে সাজানো হয়েছিল। নবীন শিক্ষার্থীরা নতুন পোশাক পরে খুব সকালে কলেজে উপস্থিত হয় ।

কলেজ ছাত্রীরা এবং শিক্ষকরা হাসিমুখে নবীনদের গোলাপ ফুল ও রজনীগন্ধার তোড়া দিয়ে বরণ করে নেন।

সকাল ১০:৩০ মিনিটে  মূল অনুষ্ঠান শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর  কলেজের সম্মানিত প্রধান অতিথি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের বিএন পি মনোনীত সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ভেড়ামারা সরকারি মহিলা কলেজে এ নবীন- বরণ অনুষ্ঠিত

০৩ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top