
এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –
মঙ্গলবার (০৩ নভেম্বর ২০২৬ )
কনফারেন্স রুম, এপিবিএন হেডকোয়ার্টার্স, উত্তরা, ঢাকায়, নতুন এপিবিএন অ্যাক্ট-২০২৬ অনুযায়ী এপিবিএনের সার্বিক কার্যক্রম পরিচালনা, আইনটির যথাযথ বাস্তবায়ন এবং দায়িত্ব ও কর্তব্য পালনের বিষয়ে সকল ইউনিট প্রধানদের অংশগ্রহণে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ডিআইজি (প্রশাসন) মোহাম্মদ শাহজাহান, পিএইচডি; অতিরিক্ত ডিআইজি (প্রশাসন/অপারেশনস ও ইন্টেলিজেন্স/এফডিএমএন); পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন/অপারেশন/ইন্টেলিজেন্স/ট্রেনিং); ল’ অ্যান্ড মিডিয়া শাখাসহ এপিবিএন হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সদস্যগণ।
এছাড়াও জুম অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সকল এপিবিএন ইউনিটের প্রধানগণ সভায় সংযুক্ত ছিলেন।
সভায় নতুন আইন অনুযায়ী এপিবিএনের কার্যক্রম সুষ্ঠু, কার্যকর ও সমন্বিতভাবে পরিচালনা এবং আইনটির বাস্তবায়নসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।