মাস্কাটে ‘সিলেট কমিউনিটি অফ ওমান’-এর পূর্ণাঙ্গ কমিটি গঠন

[print_bangla]

নিজস্ব প্রতিবেদক:

ওমানে বসবাসরত সিলেট অঞ্চলের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং প্রবাসীদের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোর প্রত্যয়ে বিশেষ সভার মাধ্যমে ‘সিলেট কমিউনিটি অফ ওমান’ (এসসিও)-এর পূর্ণাঙ্গ উপদেষ্টা পরিষদ ও আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
গত ১৪ মে ওমানের রাজধানী মাস্কাটে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। আয়োজকরা জানান, প্রবাসের মাটিতে সিলেটবাসীর পারস্পরিক বন্ধন সুদৃঢ় করা এবং রেমিট্যান্স যোদ্ধাদের যেকোনো সংকটে পাশে দাঁড়ানোই সংগঠনের মূল লক্ষ্য।
সংগঠনের ২৬ সদস্যবিশিষ্ট উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন— গিয়াস উদ্দিন লকুছ মিয়া, ইঞ্জিনিয়ার আলহাজ নজরুল ইসলাম, আলহাজ সৈয়দ হোসেন, শহীদ চৌধুরী, আব্দুল আজিজ, বাবর মিয়া, আজিজ, ডা. ইয়াহিয়া, মুজিবুর রহমান, মো. মুজিবুল হক, আলী আহমদ, মানিক মিয়া, ফখর উদ্দিন মেম্বার, দুরুদ আলী, হাসনাত মিয়া, শেখ আব্দুল ওয়াহিদ, জালাল উদ্দিন, তানভীর (আজমল গ্রুপ), আরশ আলী, আব্দুল মালিক, অধ্যক্ষ কামাল আছিয়া, হুমায়ুন কবির, সৈয়দ আরিফুল হক, শেখ মো. সায়েস্তা মিয়া, আনকার আলী (কেনার) ও আবু ফয়েজ টুনু।
এছাড়া সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে তরুণ ও অভিজ্ঞ সংগঠকদের সমন্বয়ে আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সোহরাব হোসেন বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন মাওলানা মতিউর রহমান সাদী এবং সদস্য সচিব মনোনীত হয়েছেন রেজওয়ান আহমদ সুজন।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন— কোষাধ্যক্ষ মামুন আহমেদ শরীফ তালুকদার। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন রেজাউল করিম, আহমদ সুমন, খসরুজ্জামান, মোজাহিদ চৌধুরী, দুলাল আহমেদ, আক্তার হোসেন, মো.আলমগীর আলম, গোলাম মৌলা রিপন ও আহমদ বশির।
সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মাওলানা আশিকুল ইসলাম, মো. এমাদ, মাওলানা এম এ হাসান, জুয়েল আহমেদ, সুমন আহমদসহ আরও অনেকে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, প্রবাসে বসবাসরত সিলেটবাসীর মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতেই “সিলেট কমিউনিটি ওমান”-এর যাত্রা। তারা আশা ব্যক্ত করে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতায় এই সংগঠন প্রবাসীদের আস্থা ও নির্ভরতার একটি প্ল্যাটফর্মে পরিণত হবে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ হিসেবে আমরা প্রবাসী বাংলাদেশিদের সুখ-দুঃখ, সংকট ও প্রয়োজনের পাশে থাকার অঙ্গীকার করছি। মানবিক, সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে আমরা প্রবাসীদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যেতে চাই। আমরা আশা করি, ওমানে বসবাসরত সকল সিলেটবাসী ও বাংলাদেশি প্রবাসীদের ভালোবাসা, দোয়া ও পরামর্শ আমাদের এই পথচলাকে আরও শক্তিশালী ও সফল করে তুলবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

মাস্কাটে ‘সিলেট কমিউনিটি অফ ওমান’-এর পূর্ণাঙ্গ কমিটি গঠন

১৬ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top