বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ১৪ই শ্রাবণ, ১৪৩৩

দিরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৯ মামলায় ১৬ হাজার টাকা জরিমানা

[print_bangla]

 

​দিরাই প্রতিনিধি:

সুনামগঞ্জের দিরাই পৌর শহরে যানজট নিরসন, অবৈধ দখলমুক্তকরণ এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির বিরুদ্ধে এক বিশেষ ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (২৩ মে) পরিচালিত এই অভিযানে পৃথক ৯টি মামলায় সর্বমোট ১৬ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। দিরাই পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল ইসলাম সৌরভের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। ​​শহরের কেন্দ্রস্থল থানা পয়েন্ট এলাকায় যত্রতত্র অটোরিকশা পার্কিং করে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ‘স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯’ অনুযায়ী ৫টি মামলা দায়ের করে সর্বমোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে চালকদের সুনির্দিষ্ট পার্কিং জোন ছাড়া অন্য কোথাও গাড়ি না রাখার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়। এদিকে দিরাইয়ের কালনী ব্রিজের ওপর অনুমতি ব্যতিরেকে অবৈধভাবে পাথরের স্তূপ রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটানোর অপরাধে অভিযান চালানো হয়। ফুটপাত ও ব্রিজ দখল করে গণউপদ্রব সৃষ্টির দায়ে একই আইনে ৩টি মামলায় আরও ৬ হাজার টাকা জরিমানা করা হয় এবং অবিলম্বে ব্রিজ থেকে পাথর সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পৌর সদরের বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ফার্মেসিগুলোতেও অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় মেয়াদোত্তীর্ণ ঔষধ মজুত ও বিক্রি করার অপরাধ হাতেনাতে প্রমাণিত হওয়ায় ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ অনুযায়ী ১টি মামলায় ‘পিটি রায় ফার্মেসী’কে ৫ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। অভিযান চলাকালীন দিরাই বাজার এলাকায় সড়ক দখল করে অবৈধ দোকানপাট দ্রুত সরিয়ে নিতে কঠোর নির্দেশনা দেন ভ্রাম্যমাণ আদালত।
​পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল ইসলাম সৌরভ জানান, জনদূর্ভোগ দূর করতে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

দিরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৯ মামলায় ১৬ হাজার টাকা জরিমানা

২৪ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top