
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ-
সিরাজগঞ্জে উৎসব মুখর পরিবেশে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা (ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক, কুইজ ও কাবিং) অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে, রবিবার (৭জুন-২০২৬খ্রি.) সকালে সিরাজগঞ্জ জেলা শহরের আমলাপাড়ায় অবস্থিত গয়লা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা পর্যায়ের এই প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ের বালক-২১ টি ইভেন্টে, বালিকা-২১ টি ইভেন্টে প্রতিযোগিরা অংশগ্রহণ করে। পরে বিজয়ী শিশু শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও শিক্ষা উপকরণ পুরস্কার বিতরণ করা হয়।
গয়লা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ধারাবর্ণনা এবং উপস্থাপনা করেন, কাদাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কারিম মির্জা। গয়লা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সন্মুখে আমলাপাড়া পৌর ঈদগাহ মাঠে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষাও আইসিটি) রোজিনা আক্তার। এতে সভাপতিত্ব করেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাহাব উদ্দিন। এসময়ে সিরাজগঞ্জ জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বিশ্বজিৎ কুমার সাহা, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ফজলুর রহমান, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলামসহ শিক্ষা বিভাগের অন্যান্য কর্মকর্তা, সহকারী শিক্ষক শহিদুজ্জামান পলাশ, আরিফ হোসেন, সোহেল রানা সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাগণ
শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। এ প্রতিযোগিতায় যারা প্রথমস্থানে বিজয়ী হয়েছেন, তারা আগামী ৯ জুন-২০২৬ খ্রি. পরবর্তীতে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। জানা যায় যে, রাজশাহী পিটি আইতে অনুষ্ঠিত হবে। জে/এ
