
এনামুল হক: ‘স্বপ্নের ক্যারিয়ার, সাফল্যের প্রস্তুতি প্রতিপাদ্যে সিরাজগঞ্জের কাজিপুরে প্রথমবারের মতো
“সাফল্য জব প্রিপারেশন হোম” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কাজিপুর উপজেলার মেঘাই নতুন বাজার সেতু কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট মাঠে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের
প্রধান অতিথি কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম এর উদ্বোধন করেন বক্তব্য রাখেন।
সরকারি আজিজুল হক কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারি অধ্যাপক মোঃ মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেস কাজিপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সিরাজগঞ্জ সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আহসান হাবিব।
কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক ফিরোজ হাসানের সঞ্চালনায় অন্যদের মধ্যে
বক্তব্য রাখেন আর আই এম ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ সাইদুল ইসলাম, বগুড়া মজিবুর রহমান ভান্ডারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক শাহীন রেজা, সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ আকরামুল ইসলাম, মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও কাজিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান টি এম আতিকুর রহমান নান্নু, প্রিপারেশন হোম এর পরিচালনা পর্ষদের সদস্য সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, সেতু কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক তোফাজ্জল হোসেন, শিক্ষার্থী মাইনুল ইসলাম সংগ্রাম ও মিষ্টি খাতুন।
অনুষ্ঠানে বক্তাগণ বলেন, শিক্ষিত বেকার যুবসমাজকে দক্ষ, যোগ্য ও আত্মবিশ্বাসী সুনাগরিক হিসেবে গড়ে তোলায় কোচিং একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে শুধু শিক্ষাগত যোগ্যতা অর্জন করাই যথেষ্ট নয়; প্রয়োজন সঠিক দিকনির্দেশনা, নিয়মিত অনুশীলন এবং দক্ষতা উন্নয়ন। এই জব কোচিং সেন্টার চাকরি প্রত্যাশীদের সেই সুযোগ করে দিয়ে তাদের দক্ষতা উন্নয়ন এবং ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ/জে