
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
“জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ আগামীর নিরাপত্তা” এই প্রতিপাদ্যে নওগাঁর পত্নীতলায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ এবং গাছের চারা বিতরণ করা হয়েছে। রবিবার (৭ জুন) সকালে কারিতাস বাংলাদেশ সিএমএলআরপি প্রকল্পের আয়োজনে সুবরাজপুর উচ্চ বিদ্যালয় মাঠে সহকারী প্রধান শিক্ষক মোসাদ্দেক হোসেনের সভাপতিত্বে ও কারিতাস বাংলাদেশ রাজশাহী আঞ্চলের কর্মসূচি সংগঠক মু.একরামুল হকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পত্নীতলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার মো. ইসহাক আলী। আলোচনা সভায় বক্তারা আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য সুন্দর সবুজ পৃথিবী গড়তে পরিবেশ রক্ষায় করনীয় সম্পর্কে সচেতন করে বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন। এর আগে স্কুল মাঠে বৃক্ষ রোপণ ও ২শ জন মানুষের মাঝে প্রত্যেককে একটি করে জলপাই গাছের চারা বিতরণ করা হয়। পরে একটি র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। জে/এ
