মঙ্গলবার ৯ই জুন, ২০২৬ ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

ভান্ডারিয়ায় ৪০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

[print_bangla]

এমএফএইচ রাজু | ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ভান্ডারিয়ায় ৪০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের যৌথ দল।

সোমবার (৮ জুন ২০২৬) রাত ৮টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্য মেদিরাবাদ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় জনৈক হরিদাসের বসতঘরের সামনে থেকে মাদক ব্যবসায়ী মো. মওদুদ আহমেদ ওরফে শহীদ সরদার (৪১)কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শহীদ সরদার মধ্য মেদিরাবাদ এলাকার বাসিন্দা। তিনি মৃত মনসুর আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় তার কাছ থেকে ৪০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে।

এছাড়া গ্রেফতারকৃতের বিরুদ্ধে এর আগে একটি ডাকাতি মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ভান্ডারিয়ায় ৪০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

০৯ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top