রবিবার ১৪ই জুন, ২০২৬ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

হরিণাকুণ্ডুতে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি ও প্রদর্শন মেলার উদ্বোধন

[print_bangla]

মাকসুদুল হক, হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি-

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় তিন দিন ব্যাপী ‘কৃষি প্রযুক্তি ও প্রদর্শন মেলা-২০২৬’ শুরু হয়েছে। আজ মঙ্গলবার (৯ জুন) বেলা ১১ টার সময় মেলার শুভ উদ্বোধন করা হয়। হরিণাকুণ্ডু উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন এবং অত্যন্ত দিকনির্দেশনামূলক প্রধান অতিথির ভাষণ দেন হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রদীপ রায় দীপন।


উপজেলা কৃষি কর্মকর্তা শহীদ মোহাম্মদ তিতুমীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা প্রগতিশীল কৃষক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মহোদয় বলেন, “মাঠপর্যায়ে কৃষির আধুনিকায়ন ও তরুণ উদ্যোক্তাদের কৃষিতে আকৃষ্ট করাই এই মেলার মূল লক্ষ্য। প্রান্তিক কৃষকদের মাঝে অত্যাধুনিক কৃষি প্রযুক্তির পরিচয় ঘটিয়ে উৎপাদন খরচ কমানো এবং ফসলের গুণগত মান বৃদ্ধি করে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি উপজেলার সকল কৃষক ও তরুণদের মেলায় এসে আধুনিক প্রযুক্তির জ্ঞান অর্জনের আহ্বান জানান।
মেলা ঘুরে দেখা যায়, বিভিন্ন স্টলে আধুনিক কৃষি প্রযুক্তির নানা উদ্ভাবন প্রদর্শন করা হচ্ছে। এর মধ্যে ভাসমান বেডে সবজি চাষ, আধুনিক ও সাশ্রয়ী সেচ ব্যবস্থা, উন্নত জাতের বীজ, সুষম সার এবং সরকারি ভর্তুকিপ্রাপ্ত আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার বিশেষভাবে উল্লেখ যোগ্য। মেলায় আগত কৃষকদের মাঠপর্যায়ের কৃষি উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক যন্ত্রপাতির সঠিক ব্যবহারের ওপর উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ সরাসরি পরামর্শ ও প্রশিক্ষণ প্রদান করছেন। ৩ দিন ব্যাপী এই মেলা আগামী ১১ জুন পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হরিণাকুণ্ডুতে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি ও প্রদর্শন মেলার উদ্বোধন

০৯ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top