শনিবার ১৩ই জুন, ২০২৬ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

এনডিপির আলোকিত গ্রাম কর্মসূচির সদস্যদের নিয়ে দিনব্যাপী ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ

[print_bangla]

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ-

গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন এবং বিকল্প আয়বর্ধনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)-এর উদ্যোগে আলোকিত গ্রাম কর্মসূচির সদস্যদের জন্য দিনব্যাপী ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। শনিবার (১৩ জুন) সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের বাগবাড়িতে এনডিপির প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এ প্রশিক্ষণে কর্মসূচির ২০ জন সদস্য অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন, সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আমির হামজা। এ সময় এনডিপির উপ-ব্যবস্থাপক (প্রশিক্ষণ) সোমা দাস, আলোকিত গ্রাম কর্মসূচির প্রোগ্রাম অফিসার সুরেশ চন্দ্র পাল এবং ভলান্টিয়ার মোছা. মারজিয়া মেহজাবিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন, এলআরএমপি প্রকল্পের লাইভস্টক অফিসার ডা. মো. সাজ্জাদ হোসেন। তিনি অংশগ্রহণকারীদের ছাগল পালনের আধুনিক কৌশল, রোগ প্রতিরোধ, খাদ্য ব্যবস্থাপনা, প্রজনন ও পরিচর্যা বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণে বক্তারা বলেন, ছাগল পালন গ্রামীণ পরিবারের জন্য একটি লাভজনক ও টেকসই আয়বর্ধনমূলক কার্যক্রম। সঠিক প্রশিক্ষণ ও পরিচর্যার মাধ্যমে স্বল্প পুঁজিতে এ খাত থেকে উল্লেখ যোগ্য আয় করা সম্ভব। এ ধরনের উদ্যোগ গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, এনডিপির নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত আলোকিত গ্রাম কর্মসূচিটি কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের বাগবাড়ী, লাহিড়ীবাড়ী, বালুকোল ও চর বড়ধুল গ্রামে পরিচালিত হচ্ছে। এসব গ্রামের নির্বাচিত ২০ জন সদস্যকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণ শেষে তাদের প্রত্যেককে একটি করে মোট ২০ টি ছাগল প্রদান করা হবে, যা তাদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

এনডিপির আলোকিত গ্রাম কর্মসূচির সদস্যদের নিয়ে দিনব্যাপী ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ

১৩ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top